সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রামদিয়া বিএমবিসি উচ্চবিদ্যালয় চত্বরে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন কুমার রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ।