সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির প্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা, শহর সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবী বহুমুখী উন্নয়ন মহিলা সমিতির নির্বাহী পরিচালক শামীমা আক্তার, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার কাউন্সিলর মরিয়ম কাজী। সভার শুরুতে শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নির্যাতন প্রভৃতি বিষয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।