সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন নবগঠিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর বার্ষিক সদস্য সভা গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জে সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ শোয়েব আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিএম রবিউল হোসেন, সমিতির ডিজিএম সাখাওয়াত হোসেন, পরিচালনা বোর্ডের সহসভাপতি আরিফুল হাসান, সচিব নেহার আফরোজ, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা গাজী শহীদুল্লাহ প্রমুখ।