প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে সরকারি খরচে অসহায় ও দুস্থদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থার সভা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি সূর্যকান্ত দাস, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নাজমুল হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নরসিংদী শাখার সদস্যসচিব, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারিক হাকিম মো. ইমান আলী শেখ।