প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার মান উন্নয়নে নীলফামারী জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা শিক্ষা বিভাগ। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (তদারকি ও মূল্যায়ন) জয়নুল আবেদিন সরকার। জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল গফ্ফার, চিলাহাটি সরকারি কলেজের অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায়, রংপুর কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আলম, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|