সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার দুপুরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় ‘জন্মসনদের ভূমিকা ও ব্যবহার’ শীর্ষক এক সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফ্লোরা বিলকিস জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার। বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমীন বেগ, শিশু সুরক্ষার ইউনিসেফের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, কাজি (নিকাহ রেজিস্ট্রার), ইমামসহ আরও অনেকে অংশ নেন। ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সঠিক জন্মসনদের ব্যবহার বিষয়ে চেয়ারম্যানদের সচেতন করতে এ সভা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি|