সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে উপজেলার সিংপুর ও দামপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গত বুধবার দুপুর ও বিকেলে বাল্যবিবাহ, মাদক-গাঁজা ও দুর্নীতি প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার শিক্ষক, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার প্রমুখ। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি