সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে এক জন-অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য কমিশনের ব্যবস্থাপনায় গতকাল রোববার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন সদরের ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন তথ্য কমিশনের পরিচালক মো. মহিবুল হোসেন।