সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান। ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহসভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের, তারিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির প্রত্যাশা প্রকল্পের কর্মসূচি সহায়ক আরিফুল ইসলাম, শাহ আলম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।