সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। শিল্পকলা একাডেমির সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ, কলেজশিক্ষক শংকর দাস, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম হাসানুজ্জামান, ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সংগীতশিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।