সভা ও নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত বুধবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রথম অধিবেশনে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বছরের আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. আহছান উল্লাহ্। সভা শেষে ২০১৫ সালের কার্যকরী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহছান উল্লাহ্ সভাপতি, খোকন আহম্মেদ সম্পাদক, বিশ্বজিত সরকার সহসভাপতি, নারগিস সুলতানা সহসাধারণ সম্পাদক, উত্তম দাস কোষাধ্যক্ষ, মণীষচন্দ্র বিশ্বাস দপ্তর সম্পাদক ও আমিন মোল্লা প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।