সভা ও নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভা গতকাল বুধবার উল্লাপাড়ায় সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমিতি বোর্ডের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির জ্যেষ্ঠ সিনিয়র মহাব্যবস্থাপক প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক রকিবুল হক, সমিতি বোর্ডের সহসভাপতি খোরশেদ আলম, সচিব শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শামছুল আলম প্রমুখ। পরে সমিতির সভাকক্ষে বিশেষ সভায় ব্যালটের মাধ্যমে জাকির হোসেন সভাপতি এবং শফিকুল ইসলামকে সদস্যসচিব নির্বাচিত করে এক বছরের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়।