প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, ব্র্যাক ওয়াস কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এমাম উদ্দিন, পেকুয়া ফায়ার ব্রিগেড়ের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির আহ্বায়ক এস এম মাহবুব ছিদ্দিকী প্রমুখ।