সভা না কর্মশালা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভার বিষয়বস্তু ছিল ‘রাতারগুল জলার বন উন্নয়ন ও সংরক্ষণে কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন’। সিলেট বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় পরিবেশবাদী সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মতবিনিময় শুরুর প্রায় আধা ঘণ্টা পর দেখা গেল, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা তৎপর। অনেকটা কর্মশালার মতো কাগজপত্র সরবরাহ করছেন তাঁরা। একপর্যায়ে স্বাক্ষর সংগ্রহের সময় আপত্তি ওঠে। এটি মতবিনিময় সভা না কর্মশালা—এ নিয়ে প্রশ্ন ওঠার পর বন বিভাগও কোনো সদুত্তর দিতে পারেনি। পরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা সভা বর্জন করে চলে যান।