সভা-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে পরিবহন চালক ও শ্রমিকদের উদ্বুদ্ধকরণ সভা এবং কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ এর আয়োজন করে। হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন কবির ভূঁইয়া, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পরিবহন নেতা সুলতান আহমেদ সরকার প্রমুখ।