সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিতে আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশের সংবিধান, বিদ্যমান আইন ও আন্তর্জাতিক সনদের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মানবাধিকারকর্মীরা।
সাভারের হোপ ফাউন্ডেশনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত দুই দিনের সম্মেলনের শেষ দিনে গতকাল শনিবার মানবাধিকারকর্মীরা এভাবে নিজেদের মত তুলে ধরেন। তাঁরা এ ব্যাপারে মানবাধিকারকর্মীদের অগ্রদূত হিসেবে কাজ করার প্রতিও গুরুত্বারোপ করেন।
শেষ দিনের প্রথম অধিবেশনের বিষয়বস্তু ছিল মত প্রকাশ, সভা-সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং মানবাধিকারকর্মীদের তা সমুন্নত রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করা।
এই অধিবেশনে অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের। অথচ জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।