সভা-সমাবেশের স্বাধীনতা লঙ্ঘন হবে উদ্বেগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাকস্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে জাতিসংঘ বলেছে, এসবের কোনো লঙ্ঘন হলে তা হবে উদ্বেগের বিষয়।
গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিব বান কি মুনের মুখপাত্র ফারহান হক এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে জানতে চান, এ বিষয়ে জাতিসংঘ কিছু করছে কি না। জবাবে ফারহান হক বলেন, এ নিয়ে জাতিসংঘ এর আগেও উদ্বেগ জানিয়েছে।
মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি বাংলাদেশের কর্তৃপক্ষকে বাকস্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বলা হয়েছে। এবং অবশ্যই এসব নিয়ে আমাদের বক্তব্য বাংলাদেশের কর্তৃপক্ষকে জানিয়ে যাচ্ছি।’