সভাপতি অসীম, সাধারণ সম্পাদক নীতিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক অসীম চক্রবর্তী ও নীতিশ কৃষ্ণ দাস
ছবি: সংগৃহীত

২৮তম বিসিএস (স্বাস্থ্য) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চিকিৎসক অসীম চক্রবর্তী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিকিৎসক নীতিশ কৃষ্ণ দাস। অসীম চক্রবর্তী পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

আর নীতিশ কৃষ্ণ দাস শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। দুই বছরের (২০২০–২১) জন্য ২৪ সদস্যের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। ২৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ভোটে এই কমিটির সদস্যরা নির্বাচিত হন।