
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে সভাপতি ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ টেলিকম মিলনায়তনে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ১০১ সদস্যের নতুন কমিটি নির্বাচন করা হয়। আছাদুজ্জামান মিয়া গত কমিটিরও সভাপতি ছিলেন।
নতুন কমিটির পাঁচ সহসভাপতি হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, এসবির ডিআইজি মাহবুব হোসেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার দিদার আহম্মদ, হাইওয়ে রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম ও ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়। কোষাধ্যক্ষ হয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার আমিনুল ইসলাম। পাঁচজন যুগ্ম সম্পাদক হলেন ডিএমপির উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদার, রিফাত রহমান শামীম, মো. শহিদুল্লাহ, অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম ও মো. আসাদুজ্জামান। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল সাংগঠনিক সম্পাদক, সাইফুর রহমান দপ্তর সম্পাদক, অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ আইন সম্পাদক, ডিএমপির উপকমিশনার শ্যামল মুখার্জী প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জনসংযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম।
কমিটির ৭১ সদস্যের নির্বাচিত সদস্যের মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেছুর রহমান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক সিদ্দিকুর রহমান প্রমুখ।