প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি আনিছুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেলের তিনজন জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টায় নির্বাচন পরিচালনা বোর্ড ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে।