সভাপতি আশেক উল্লাহ, মহাসচিব নজিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি পোনা ব্যবসায়ীদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি (২০১৬-২০১৯) এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার-২ আসনের সাংসদ ও ইউনিক টাইগার হ্যাচারির পরিচালক আশেক উল্লাহ রফিক। মহাসচিব বলাকা হ্যাচারি লিমিটেডের পরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম।
গত রোববার রাতে কক্সবাজার সৈকতের সেব কার্যালয়ে ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার ইউনুস চৌধুরী।
কমিটির দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজ ইকবাল (জমজম চিংড়ি প্রকল্প) ও আবদুর রহিম চৌধুরী (এ আর সি হ্যাচারি)। যুগ্ম মহাসচিব শাহেদ আলী (গোল্ডেন হ্যাচারি) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলমগীর (কোয়ালিটি শ্রিম্প প্রজেক্ট)।
কমিটির পাঁচ সদস্য হলেন সাইফুল ইসলাম (বেঙ্গল বে হ্যাচারি), শামসুদ্দিন বাহাদুর (এস আর হ্যাচারি), শহীদুল আলম চৌধুরী (গোল্ডেন অ্যাকুয়া শ্রিম্প হ্যাচারি), জিশান উদ্দিন (ইউনাইটেড হ্যাচারি), নুরুল ইসলাম (ফ্লোরা হ্যাচারি)।