সভাপতি ইউসুফ, সম্পাদক নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মো. ইউসুফ সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দাউদুল ইসলাম।
গত সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির চেরাগী পাহাড় মোড়ের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সমিতির ৩১৪ জন সদস্যের মধ্যে ২৭৯ জন ভোট দেন। দৈনিক যায়যায় দিন-এর ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত ও সমিতির কর্মকর্তা আমির হোসেন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। ভোট গণনা শেষে বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী।
নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কাইয়ুম, মো. জামাল পাটোয়ারী ও সুবল চন্দ্র নাথ। বিজ্ঞপ্তি