সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক পদে এম কে মুরাদুজ্জামান পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বার ভবন মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতিসহ চারটি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়লাভ করেন।
নির্বাচনে সমিতির অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হারুন-অর-রশীদ মোল্লা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আবুল হাসান মুহাম্মদ রুহুল্লাহ, অডিটর মো. ছামিউল ইসলাম এবং নির্বাহী সদস্য মো. আবুজার গাফফারী, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মেরাজ উদ্দিন চৌধুরী ও মো. সাইদুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার নারায়ণ চন্দ্র হোড় বলেন, নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী লড়েন।