সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের দেড় বছরেও পাবনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। প্রতিবাদে নেতা-কর্মীরা বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাঁরা কমিটির দাবিতে গত বুধবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন।ছাত্রলীগ সূত্র জানায়, গত বছরের ২ মে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এতে তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। কিন্তু ভোট গ্রহণের কিছু আগে আহম্মেদ শরীফকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ নতুন সভাপতি ও সম্পাদককে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়। কিন্তু দেড় বছর পরও জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি।