ফরিদপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
গত বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির ১৮টি পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে একজন সহসভাপতিসহ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা আটটি পদে জয়লাভ করেছেন।
নির্বাচনে মো. শহীদুল্লাহ জাহাঙ্গীর সভাপতি ও মো. নুরুল আলম সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত অন্য নির্বাচিত প্রার্থীরা হলেন আবদুস সালাম (সহসভাপতি), এ কে এম হাবিবুর রহমান (অর্থ) ও মো. জয়নুল আবেদীন মিয়া (অডিটর)। বিএনপি-সমর্থিত নির্বাহী সদস্যরা হলেন মো. খসরুল আলম, মো. সিরাজুল ইসলাম, মো. তৌহিদুর ইসলাম, মো. লুৎফর কবির ও এস এম আজিজুর রহমান।
আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন মো. নওয়াব আলী মৃধা (সহসভাপতি), বশীর আহমদ চৌধুরী (ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন) ও মো. শফিকুল ইসলাম। আওয়ামী লীগ-সমর্থিত নির্বাহী সদস্যরা হলেন মো. আমিন উর রহমান, মো. আতিয়ার রহমান, শাহ্ মো. জাফর, আবুল বাশার সরদার ও গোলাম রব্বানী বাবু মৃধা।