সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলিম সরওয়ার, শুকলাল দাশ
কলিম সরওয়ার, শুকলাল দাশ

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রেসক্লাবে ভোট গ্রহণ করা হয়। মোট ২৩৪ ভোটারের মধ্যে ২২৫ জন ভোট দেন। ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৫ পদে ভোটাররা ভোট দেন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার ফল ঘোষণা করেন।
সভাপতি পদে পূর্বকোণ-এর কলিম সরওয়ার ১০৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার আলী আব্বাস পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক আজাদীর শুকলাল দাশ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাক-এর সালাহউদ্দিন মো. রেজা পেয়েছেন ৫৮ ভোট।
জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি মঞ্জুর কাদের, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কোষাধ্যক্ষ দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রোকসারুল ইসলাম ও প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী ও শহীদ উল আলম।