সভাপতি গাউস, সম্পাদক শহিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সমন্বয় পরিষদ জয়লাভ করেছে। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিসহ দুটি পদে জয়ী হয়েছে।
গত রোববার আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট নেওয়া হয়। এতে জালাল মো. গাউস সভাপতি ও শহিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন সহসভাপতি মুফতি মো. জাকির খান ও শামছুন্নাহার কাজল, সহসাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ও আতাউর রহমান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক হাসান ইমাম, নিরীক্ষক আবদুল কাদির, সদস্য তাপস কুমার চ্যাটার্জি, প্রলয় কুমার দাস, শাহাদাৎ হোসেন, সাইফুল ইসলাম ও রাসেল কবীর। জাতীয়তাবাদী ফোরাম থেকে লাইব্রেরি সম্পাদক পদে আবু ইউসুফ সালাহউদ্দিন আহম্মেদ জয়ী হন।