সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুতুব উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম জানান, বেলা আড়াইটার দিকে শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলনের সময় শহরের পারনান্দুয়ালি এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, এক গাড়িচালককে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাগুরা প্রতিনিধি