সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা শহরতলির কদমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মামুন ছাত্রশিবিরের সাবেক নেতা। শিবিরের কর্মীদের সক্রিয় করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনি দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গত বুধবার গ্রেপ্তার হওয়া সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল ইসলামের দেওয়া তথ্যমতে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।