ঢাকা আইনজীবী সমিতির ২০১৩-১৪ সালের নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের কাজী মো. নজিবউল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেলের মো. খোরশেদ মিয়া আলম বিজয়ী হয়েছেন। সম্পাদকের ১০টি পদের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি চারটি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতি পদে কাজী মো. নজিবউল্লাহ পেয়েছেন চার হাজার ১৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহসীন মিয়া পেয়েছেন দুই হাজার ৮৬৫ ভোট।সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ মিয়া আলম পেয়েছেন তিন হাজার ৫১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশাররফ হোসেন পেয়েছেন দুই হাজার ৪৯০ ভোট।সিনিয়র সহসভাপতি পদে আবদুল খালেক ও সহসভাপতি পদে মো. এখলাসুর রহমান বিজয়ী হয়েছেন।