সভাপতি নাঈমুল সম্পাদক আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত শুক্রবার রাতে শহরের হিল ডাউন সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে নাঈমুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ হোসেন ও আজিজুল হক।
জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক নবনির্বাচিত চার নেতার নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নঈমুল হাসান, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়িকা আফরোজা হক প্রমুখ।