প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস নবম ব্যাচ ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি ৩১ সসদ্যের এই কমিটির সভাপতি হয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. নুরুল ইসলাম। মহাসচিব মনোনীত হয়েছেন তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠা তথ্য কর্মকর্তা এ এফ এম আমিনুল ইসলাম।গত শুক্রবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গঠিত এ কমিটির সহসভাপতি পদে মো. আবু বকর সিদ্দীক, মো. আবু তাহের চৌধুরী, শীষ হায়দার চৌধুরী, সোয়ায়েব আহমেদ, শহীদুল হক ভুঁইয়া মনোনীত হন। এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে মো. আসাদুজ্জামান ও মো. আইনুল কবীর দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি।