সভাপতি পদে আল মারুফ খান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন সভাপতি পদে আল মারুফ খান পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মির্জা সালমান ইস্পাহানী, সহসভাপতি পদে এম কে এম মহিউদ্দিন ও আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ নির্বাচিত হন।গতকাল শনিবার সিএসই কার্যালয়ে নতুন পরিচালনা পর্ষদের সভায় তাঁরা নির্বাচিত হন। একই সময় নির্বাচিত নতুন পরিচালকেরা হলেন এম কে এম মহিউদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ, তারেক কামাল ও মো. মুহিতুল আলম। গতকাল বিকেলে নির্বাচনের পর সিএসইর ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সিএসইর নিজস্ব সম্মেলন কেন্দ্রে এ সভায় সভাপতিত্ব করেন সিএসইর সভাপতি আল মারুফ খান। এজিএম শেষে ২০১১ সালে লেনদেনে এগিয়ে থাকা শ্রেষ্ঠ ১০ ব্রোকারেজ হাউসকে ক্রেস্ট ও সনদ দেন বিদায়ী সভাপতি ও নবনির্বাচিত সভাপতি। ব্রোকারেজ হাউসগুলো হলো: লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি, কবীর সিকিউরিটিজ লিমিটেড, সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজ লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, সালতা ক্যাপিটাল লিমিটেড, বি রিচ লিমিটেড, এস আর ক্যাপিটাল লিমিটেড, মিনহার সিকিউরিটিজ লিমিটেড ও সিলনেট সিকিউরিটিজ লিমিটেড।