সভাপতি পদে বিএনপি ও সম্পাদক পদে বাম-সমর্থিত প্রার্থী এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী কফিল উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ ও বাম-সমর্থিত সমমনা আইনজীবী সংসদের প্রার্থী এস এম জাহেদ এগিয়ে আছেন।
গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী প্রথম আলোকে এ তথ্য জানান। এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৩ হাজার ৪০৫ জন। রাত পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ নয়টি পদে এবং সমমনা আইনজীবী সংসদ সাধারণ সম্পাদকসহ দুটি পদে এগিয়ে ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জ্যেষ্ঠ সহসভাপতিসহ সাতটি পদে এগিয়ে ছিলেন।