সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। গত শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি কামরুল ইসলাম ও রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও লিজেন শাহ নঈম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইবনে ইউসুফ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক মাহনুমা রহমান ও অর্থ সম্পাদক মোবারক হোসেন। নির্বাচিত সদস্যরা হলেন দীপংকর রায়, রফিকুল ইসলাম, আবদুল হালিম, জাহিদুর রহমান, আখতার হোসেন, আরিফুল ইসলাম ও ইমরান হোসেন। বিজ্ঞপ্তি।