কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জালাল মোহাম্মদ গাউস। সাধারণ সম্পাদক পদে টানা নবমবার জয়ী হন স্বতন্ত্র প্রার্থী সহিদুল আলম।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি পদের মধ্যে আওয়ামী লীেগর নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ থেকে ৭ জন ও জাতীয়তাবাদী প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী প্যানেলের নির্বাচিত অপর ৫ জন হলেন সহসাধারণ সম্পাদক মো. আবদুল বারী, সাংস্কৃতিক সম্পাদক আবু ইউসুফ সালাহ উদ্দিন, এ এম সাজ্জাদুল হক, সদস্য জুনায়েদ কায়সার বাপ্পী ও মাহফুজুল করিম। সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি মুফতি মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক অজয় কুমার দাস, লাইব্রেরি সম্পাদক মাহমুদুল হাসান, অডিটর তাপস কুমার চ্যাটার্জি, সদস্য জেসমিন আক্তার, শরিফ উদ্দিন ভূঞা ও সুকান্ত সাহা।