প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবদুল মজিদ, সাধারণ সম্পাদক পদে মো. শেরেনূর আলী এবং অর্থ সম্পাদক পদে মো. আবুল আশরাফ নির্বাচিত হয়েছেন।
গতকাল উল্লেখিত তিনটি পদেই জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ করা হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে মো. শামছুদ্দিন ও আবদুল খালেক; সহসাধারণ সম্পাদক পদে মো. আফিজ মিয়া ও আমিনুর রশিদ রনক; পাঠাগার সম্পাদক মো. আবদুল জলিল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক এ এস এম মাহমুদুল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাজিম কয়েছ আজাদ নির্বাচিত হন।