সভাপতি মেহেরুল হাসান, সম্পাদক কাজী মাহবুবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপেক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মেহেরুল হাসান ও সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাপেক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহীনুর ইসলাম, সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক প্রিন্স মো. আল হেলাল, সহসাধারণ সম্পাদক তারিক উর রহমান, অর্থ সম্পাদক ফখরুল আলম খান, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, কল্যাণ তহবিল সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদক মোসাম্মৎ মৌসুমি আক্তার, দপ্তর সম্পাদক এম এ সবুর জামিল ভূঞা। নির্বাহী পরিষদের সদস্যরা হলেন মোহাম্মদ মঈনুল হোসেন, ওমর পারভেজ, শাখাওয়াত হোসাইন, এবং আঞ্চলিক সদস্য আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।