সভাপতি মোছাদ্দেক সম্পাদক মুরাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার সমিতির ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিসহ ছয় পদে আওয়ামী লীগ এবং সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক এম কে মুরাদুজ্জামান (বিএনপি), সহসভাপতি হরিদাস সাহা (আওয়ামী লীগ), সহসাধারণ সম্পাদক লুৎফর রহমান মিয়া (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাইল (আওয়ামী লীগ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক খোরশেদ আলম (আওয়ামী লীগ), অডিটর শাহীদউল্লাহ শাহী (আওয়ামী লীগ) এবং নির্বাহী সদস্য ছামিউল ইসলাম আতাহার (বিএনপি), জাহাঙ্গীর আলম সাগর (আওয়ামী লীগ), বাবুর আলী (বিএনপি) ও রাশেদুর রহমান রাসেল (বিএনপি)।
নির্বাচনে বিএনপি-সমর্থিত সভাপতি প্রার্থী মো. সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগ-সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবুল মানসুর পরাজিত হন।