সভাপতি রিয়াজ হায়দার, সম্পাদক মোহাম্মদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
নির্বাচনে ৩৪৭ জন ভোটারের মধ্যে ৩২৫ জন ভোট দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক।
সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি পদে রতন কান্তি দেবাশীষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নিরুপম দাশগুপ্ত সহসভাপতি, স্বরূপ ভট্টাচার্য যুগ্ম সম্পাদক, উজ্জ্বল কান্তি ধর অর্থ সম্পাদক, সবুর শুভ সাংগঠনিক সম্পাদক, আলোকময় তলাপাত্র প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আর নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাঈনুদ্দীন দুলাল।