সভাপতি লাবলু সম্পাদক মাহাবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখতারুজ্জামান লাবলু, মাহাবুব আলম
আখতারুজ্জামান লাবলু, মাহাবুব আলম

বাংলাদেশের অপরাধ-বিষয়ক প্রতিবেদকদের সংগঠনের (ক্র্যাব) নতুন নেতা নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান লাবলু ও মাহাবুব আলম। গতকাল রোববার ক্র্যাবের এক বছর মেয়াদী ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ২০০ জন ভোটার।
১১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ-এর সাংবাদিক আখতারুজ্জামান লাবলু। ১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক মাহাবুব আলম।
এ ছাড়া অন্যান্য পদের মধ্যে মীর্জা মেহেদি তমাল সহসভাপতি, মোমিন হোসেন যুগ্ম সম্পাদক, এম এম বাদশা প্রচার ও প্রকাশনা সম্পাদক, মমতাজ উদ্দীন প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, জাহাঙ্গীর হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আজিজুল হাকিম দপ্তর সম্পাদক এবং আমিনুল ইসলাম, এমদাদুল হক খান ও শাহীন আবদুল বারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস এম দেলোয়ার হোসেন অর্থ সম্পাদক ও মামুনুর রশীদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।