সভাপতি শওকত মহাসচিব আজিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাচনে সভাপতি পদে শওকত মাহমুদ ও মহাসচিব পদে এম এ আজিজ নির্বাচিত হয়েছেন। গত রোববার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন হয়। নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা হলেন সহসভাপতি এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন ও রেজাউল করিম, সহকারী মহাসচিব মো. মোদাব্বের হোসেন, শাহনওয়াজ ও মির্জা সেলিম রেজা, কোষাধ্যক্ষ আহমদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হোসাইন এবং প্রচার সম্পাদক আবু ইউসুফ। এ ছাড়া সাতটি সদস্য পদে আনোয়ারুল কবীর, ওবায়দুর রহমান, কামার ফরিদ, শামসুদ্দিন হারুন, সৈয়দ মেজবাহ উদ্দিন ও মো. সানাউল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অমীমাংসিতসহ দুটি সদস্য পদ ছাড়া শওকত-আজিজ প্যানেল জয়ী হয়। বিজ্ঞপ্তি।