সভাপতি শাকিল, সম্পাদক কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস ২৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) ২০১৬-২০১৮ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুল আহসান তালুকদার।
গত শনিবার বিকেলে ঢাকার বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আহসান। কমিশনারের দায়িত্বে ছিলেন নূরুল করিম ভূঁইয়া, ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন ও মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস এম রফিকুল ইসলাম ও মো. সেলিম হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. শিরিন শবনম ও মো. আবদুল আজিজ; কোষাধ্যক্ষ শাহ মোজাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু নাছের ভূঞা ও মোহাম্মদ আনিসুজ্জামান খান। বিজ্ঞপ্তি।