প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মো. শাহ আলম সভাপতি এবং কামাল আহমদ মজুমদার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। এই নিয়ে শাহ আলম তৃতীয়বারের মতো সভাপতি হলেন। নির্বাচনে আমির হোসেন সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদ সহসভাপতি, শাহ আলম (২) সহসাধারণ সম্পাদক, আবু সালেহ কোষাধ্যক্ষ, হারুন আহমদ দপ্তর সম্পাদক, আবদুল কুদ্দুছ প্রচার সম্পাদক ও মো. ফয়ছল আহমদ সদস্য পদে জয়ী হয়েছেন। বিজ্ঞপ্তি।