ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে শাহেদ চৌধুরী (দৈনিক সমকাল) এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান (আমার দেশ) নির্বাচিত হয়েছেন।শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ৯৩৫ জন ভোটারের মধ্যে ৮০৩ জন ভোট দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল। ২১টি পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সহসভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউল কবির (দিগন্ত টেলিভিশন), যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন (ইনডিপেনডেন্ট টিভি), অর্থ সম্পাদক রেজাউল করিম (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (গাজী টিভি) এবং সাংস্কৃতিক সম্পাদক মেহদী আজাদ, (প্রাইম খবর)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ভোট প্রাপ্তির দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোরসালীন নোমানী (বাংলাদেশ সংবাদ সংস্থা), হাসান জাহিদ (ডেইলি স্টার) ও জামিউল আহসান (ইত্তেফাক)। অন্য সদস্যরা হলেন সাইদুল ইসলাম, শেখ মুহাম্মদ জামাল উদ্দিন, মিথুন মোস্তাফিজ ও জিয়াউল হক।