প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি-সমর্থিত প্যানেলের সাতজন এবং আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের সহসভাপতিসহ চারজন নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা অশোক কুমার সাহা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি-সমর্থিত সভাপতি মঞ্জুর মোরশেদ, সাধারণ সম্পাদক কাজী আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম খান এবং সদস্য পদে মোহাম্মদ তসলিম আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল মাজেদ ও আজিজুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল বাসার মো. শরিফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আলী মৃধা এবং সদস্য পদে কাজী শফিক আহসান নির্বাচিত হন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬৮ ভোটারের মধ্যে ১৫৯ জন ভোট দেন।