সভাপতি-সম্পাদকসহ ১০ পদে মহাজোট সমর্থক প্রার্থীরা বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে মহাজোট-সমর্থিত আমজাদ-মঈনউদ্দিন প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জন এবং বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে সাতজন নির্বাচিত হন। রাত নয়টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী মহাজোট-সমর্থিত প্যানেলের আমজাদ হোসেন সভাপতি এবং আজম মঈনউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া একই প্যানেলের মোহাম্মদ জাকারিয়া সহসভাপতি, মো. নুরুল ইসলাম আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক, ফাহিমা আক্তার, নুরুল আমিন, শরীফ উদ্দিন টিপু, ইকবালুর রশীদ, কফিল উদ্দিন চৌধুরী ও মাহাবুবুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি-জামায়াত-সমর্থিত প্যানেল থেকে জসিমউদ্দিন সহসভাপতি, আকতার উদ্দিন হেলালী ও মো. তাওহীদুল আনোয়ার সহসাধারণ সম্পাদক, মো. সালাউদ্দিন পাঠাগার সম্পাদক, মো. আবুল আলা, মো. ছাদেক উল্লাহ, মো. এনামুল হক সিকদার সদস্য নির্বাচিত হয়েছেন।