মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বাকি তিনটি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জয়ী হয়েছে। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে এ নির্বাচন হয়।
নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৫টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ১২ জন নির্বাচিত হন। তাঁরা হলেন সভাপতি পদে খলিলুর রহমান, সহসভাপতি নিরঞ্জন বসাক, সাধারণ সম্পাদক এ কে এম আজিজুল হক, সহসাধারণ সম্পাদক আহসান হাবিব, অর্থবিষয়ক সম্পাদক পীযূষ কান্তি সরকার, পাঠাগারবিষয়ক সম্পাদক আমিনুল হক আকবর, ক্রীড়া সম্পাদক শহিদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আতোয়ার হোসেন, হিসাব নিরীক্ষণ পদে মাইনুল ইসলাম এবং সাধারণ সদস্য পদে আবদুল আলিম, কাজী আবদুস ছাত্তার ও শরীফ উদ্দিন।
হিসাব নিরীক্ষণের আরেকটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের খলিলুর রহমান খান এবং সদস্য পদে আবুল কালাম আজাদ ও মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাচিত হন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রবীণ আইনজীবী আবুল কাশেম। তিনি জানান, এবারের নির্বাচনে ৩৯৯ জন ভোটারের মধ্যে ৩৭৮ জন আইনজীবী ভোট দেন।