সভাপতি, সম্পাদকসহ ৫ পদে বিএনপির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ জন নির্বাচিত হয়েছেন। এদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের প্রার্থীরা ১০টি পদে বিজয়ী হয়েছেন।
গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি শ্রী বাঁধন কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান, সহসম্পাদক আবুল বাসার, অডিটর (নিরীক্ষক) আনিছুজ্জামান ও সদস্য কামরুল হাসান। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন সহসভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও হযরত আলী, সহসম্পাদক হারুনুর রশিদ ও বিজন কুমার পাল এবং সদস্য কামরুল ইসলাম, মেহেদী হাসান আকন্দ, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ মাহবুব আজাদ খান, মোহাম্মদ মাহমুদুল হাসান ও তাসলিমা আবিদ।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ১৮৮০ সালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়।