সভাপতিকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীনুর আল আমিনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় কমিটি ও পরিচালনা পর্যদের সব সদস্যের সর্বসম্মতিতে তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাঁকে ১৫ দিনের মধ্যে উপযুক্ত তথ্য-প্রমাণ সাপেক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটি ও পরিচালনা পর্যদের অনুমতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জ্যেষ্ঠ সহসভাপতি-১ আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া শতভাগ পদোন্নতিসহ চার দফা দাবিতে সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি|